নারায়ণগঞ্জের ফতুল্লায় মোঃ শাওন শেখ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ২৬ আগস্ট ২০২৬ বুধবার সকাল ১১টার দিকে ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের বারইভোগ এলাকা থেকে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ শাওন শেখের পিতার নাম গোলদার রহমান। তার উচ্চতা আনুমানিক ৩ ফুট ৫ ইঞ্চি।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, কোনো সহৃদয় ব্যক্তি মোঃ শাওন শেখের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ 01864154443