শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
হত্যা চেষ্টা মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা লিমন গ্রেপ্তার ফতুল্লায় মোঃ শাওন শেখ নিখোঁজ, সন্ধান চায় পরিবার হিমালয়ে বরফ ধস: নেপালে কী ঘটেছিল, তিব্বতে নতুন কী ঝুঁকি রূপগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ থাবা: আগস্টেই আক্রান্ত ৪৯, বাড়ছে আতঙ্ক  যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ফতুল্লায় চাকু দেখিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাই, ফুটেজে শনাক্ত ‘সিফাত’ সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ছাতক থেকে সিলেটে পর্যন্ত রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ বকশীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ থাবা: আগস্টেই আক্রান্ত ৪৯, বাড়ছে আতঙ্ক 

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ষা মৌসুমে এডিস মশার ব্যাপক বিস্তারে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন জ্বর, মাথাব্যথা, তীব্র শরীর ব্যথা ও দুর্বলতার মতো উপসর্গ নিয়ে বহু মানুষ হাসপাতালে ভিড় করছেন। ঘরে ঘরে ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ায় রূপগঞ্জের প্রায় ১৮ থেকে ২০ লাখ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যসূত্রে জানা যায়, চলতি বছর এ পর্যন্ত মোট ৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে কেবল আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ৪৯ জন, যা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার ইঙ্গিত দিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরেও স্থানীয় ২৮টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রচুর রোগী চিকিৎসা নিচ্ছেন। অনেক রোগীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে, আর কিছুটা উন্নত হলে দেওয়া হচ্ছে বাড়িতে রেখে চিকিৎসার পরামর্শ।

ঘনবসতিপূর্ণ রূপগঞ্জ উপজেলার বাসাবাড়ির আঙিনা, নিচু জমি, ড্রেন, ডোবা ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, শুরুতে সাধারণ জ্বর ভেবে অবহেলা করলেও কয়েকদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ছে।

উপজেলার সাওঘাট এলাকার বাসিন্দা আহমদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ অন্যান্য এলাকায় মশক নিধন ছিটানো হলেও রূপগঞ্জে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। মশা মারার ওষুধ না ছিটানোর কারণেই ডেঙ্গুর এমন বিস্তার।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, “ডেঙ্গু একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ফুলদানির টব, পরিত্যক্ত পাত্র বা টায়ারে যেন পানি না থাকে, সেদিকে সবার নজর দেওয়া জরুরি।

স্থানীয় প্রশাসনিক পদক্ষেপের কথা জানিয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, “পরিস্থিতি বিবেচনায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পাড়া-মহল্লায় পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং ব্যাপক গণসচেতনতা তৈরিতে কাজ শুরু করা হয়েছে।

চিকিৎসকদের মতে, শুধুমাত্র চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে এডিস মশার উৎসস্থল ধ্বংস করাই একমাত্র কার্যকর পথ। এ অবস্থায় উপজেলাজুড়ে নিয়মিত মশক নিধন স্প্রে ছিটানো, দ্রুত বর্জ্য অপসারণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর