বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ফতুল্লায় চাকু দেখিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাই, ফুটেজে শনাক্ত ‘সিফাত’ সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ছাতক থেকে সিলেটে পর্যন্ত রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ বকশীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হযরত মুহাম্মদ (সা.) এর আগমন : অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ – লায়ন মো: গনি মিয়া বাবুল সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী আমতলীতে আট মামলার আসামি নয়া গ্রেপ্তার আমতলীতে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

বিশাল আহমেদ / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে জালকুড়ি বাসস্ট্যান্ড, কইড়তলা, নাইনন্তার পাড়া, তালতলা, মাদবর বাজার, আমতলা, উওরপাড়া হয়ে জালকুড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কবর বাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।

জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব শাকির আহম্মেদের সভাপতিত্বে ও জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি মোবারক হোসেন, আলহাজ্ব আক্কাস আলী, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব বিল্লাল সাউদ, আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি বেলাল আহম্মদ, উপদেষ্টা আলহাজ্ব নেকবর আলী, আলহাজ্ব হাকিম নুরুল ইসলাম, মুনছুর আহম্মদ, লাল মিয়া, মফিজুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মিলাদ সম্পাদক বশির আহম্মদ, সহ-মিলাদ সম্পাদক আবুল কালাম, সহ নেদায়ে ইসলাম সংগঠনের সকল সদস্য ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।
উক্ত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মারুফ বিল্লাহ আশেকী।

এসময় জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, নবীর প্রেম শুধু মুখে নয়, আমরা আমাদের বুকে ধারণ করতে চাই। আমরা নবীজীর প্রেম, নবীজীর মোহাব্বত, নবীজীর আদর্শকে বুকে ধারণ করে জীবন গড়তে চাই।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর