শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আদালত চত্বরে পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন সেই সাংবাদিক! কলাপাড়ায় ভবঘুরে মানুষের ভরসার নাম মিন্টু শ্রমিক নেতা ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা সাড়ে ৭ লাখ টাকা বকেয়া রেখেই শহীদ কম্পিউটারে নতুন মিটার, নেপথ্যে ৮৪ হাজারের কারসাজি! কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির

কানাডায় প্রাবাসী নারায়ণগঞ্জ বাসীর মিলনমেলা

বিশাল আহমেদ / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Oplus_131072

উৎসবমুখর পরিবেশে কানাডার মন্ট্রিয়ল প্রবাসী নারায়ণগঞ্জ বাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৭ আগষ্ট ২০২৬) কানাডার মন্ট্রিয়ল এলাকায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এসময় পুরো পার্কজুড়ে সৃষ্টি হয় এক প্রানবন্ত মিলন মেলার আবহ, যেখানে প্রবাসে ফুটে ওঠে এক টুকরো বাংলাদেশ।

সকাল থেকেই পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে অংশগ্রহণকারীরা বনভোজনস্থলে আসতে শুরু করেন। দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা, কুশল বিনিময়, আড্ডা, স্মৃতিচারণ ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

এছাড়া উপহার বিতরণ, খেলাধুলা, খাবার পরিবেশন এবং বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম দিনব্যাপী অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

আনন্দ-উৎসব, খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মিলন মেলার সফল সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটির আয়োজন করেন মোহাম্মদ আবুল বাশার, খাইরুল ইসলাম, সাইফুদ্দিন শাফি, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ কাফি, আয়াত ও আদান।

অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন, মনির ওয়ালী মিলন, গোলাম মোহাম্মদ, গোলাম মোস্তফা, নাজমুল হাসান সেন্টু, মোহাম্মদ আরাফাত ও মনিরুজ্জামান লিপু।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর