শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকার মাদক বিক্রেতা মুন্নুকে গ্রেফতারের দাবী! আমতলীতে মাঠে ফিরছে তারুণ্য, ‘শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে’ প্রথম পুরস্কার ফ্রিজ ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ফতুল্লায় বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ জসিম ও মোহন গ্রেপ্তার, আহত দুই এসআইসহ ৩ পুলিশ আমতলীতে অসুস্থ সুমাইয়ার পাশে ‘স্বপ্নছোঁয়া’, দুঃসময়ে সহযোদ্ধারাই বাড়ালেন সহযোগিতার হাত সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা খেলা’ ছেড়ে ‘যুদ্ধের’ ডাক শামীম ওসমানের কবরস্থানের নামকরণ ও জমির মালিকানা নিয়ে কলমাকান্দায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫৬

জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকার মাদক বিক্রেতা মুন্নুকে গ্রেফতারের দাবী!

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

মো.মুন্নু জেলা পরিষদের উল্টোপাশে কাইস্যার বাড়ি মাঠ এলাকার অন্যতম মাদক সেবন ও বিক্রয়কারী। বিগত আওয়ামীলীগের শাসনামলে এ মুন্নু উক্ত এলাকাতে আজমেরী ওসমানের সেকেন্ডহ্যান্ড খ্যাত নাসিরের অন্যতম সহযোদ্ধা হিসেবে কাজ করেছে এবং বর্তমানে স্থানীয় বিএনপি নেতাদের শেল্টারে পুনরায় সেই আগের রুপে ফিরেছে বলে অভিমত করেন সেখানকার বাসিন্দারা।

স্থানীয়দের দেয়া তথ্যানুসন্ধানে জানা যায় যায় যে, কাইস্যার বাড়ি এলাকাটি মুলত গার্মেন্টস এ ঝুট ব্যবসার জন্য ব্যাপক পরিচিত। কিন্তু জামালপুরের ইসলামপুরের মৃত.সওদাগরের ছেলে বর্তমানে সেখানকার ইঞ্জিনিয়ারের বাড়ির ভাড়াটিয়া মুন্নু দীর্ঘদিন যাবত এলাকাতে বসবাসের সুবাদে বিগত সময়ে আজমেরী ওসমানের সেকেন্ডহ্যান্ড খ্যাত নাসিরের সাথে সুসর্ম্পক গড়ে তুলে সেই নাসিরের ক্ষমতার বলে চাদাঁবাজি ও মাদক ব্যবসায়ী হিসেবে ব্যাপক সুপরিচিত ছিল মুন্নু। ৫ আগষ্ট পরবর্তী সময়ে হঠাৎ স্থানীয় কতিপয় বিএনপি নেতাদের শেল্টারে আবারও প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করেছে মুন্নু। পাশাপাশি সে নিজেও নিয়মিতভাবে মাদক সেবনে অভ্যস্ত। সম্প্রতি মুন্নুর একটি ইয়াবা সেবনের ছবি আসে অত্র প্রতিবেদকের কাছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, প্রতিদিন সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত কাইস্যার বাড়ি মাঠ এলাকার চর্তুপাশে চলে মুন্নুর মাদক বিক্রি ও সেবনের ব্যবসা। মাদক ব্যবসার মুন্নু অন্যতম সহযোগি হচ্ছে একই এলাকার জুয়েল,মুন্নুর ভায়রা ছোট মুন্নু ও উজ্জলসহ কয়েকজন। এদের মাধ্যমে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদকের রমরমা ব্যবসা।

স্থানীয়রা আরও জানান, ইসদাইরের অন্যতম চিহিৃত মাদক বিক্রেতা সীমা ও রাজ্জাকের সাথে ঘনিষ্ট সর্ম্পক থাকার সুবাদে তাদের কাছ থেকে এবং অদ্য শনিবার চাষাড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গুলিবর্ষনের হোতা রাজ্জাকের ছেলে জসিম এবং আবদুস সালামের ছেলে মোহনের কাছ থেকেই মাদক এনে কাইস্যাবাড়ি মাঠ এলাকায় মাদকের বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছে মুন্নু ও তার সহযোগিরা। ইয়াবা বিক্রির পাশাপাশি বিভিন্ন ঝুটের গোডাউনে বসেই মুন্নু নিজে ইয়াবা সেবনে ব্যস্ত থাকে এবং কাইস্যার বাড়ি মাঠ এলাকার চারপাশেই তার সহকর্মীরা মাদক বিক্রি করছে প্রকাশ্যে। কেউ ভয়ে কিছু বলতে সাহস পায়না। তারা আরও জানান,আজকের ইসদাইওে পুলিশের উপর হামলার ঘঁনায় মুন্নু ও তার সহযোগিরাও জড়িত থাকতে পারে। কারন হিসেবে তারা বলেন,প্রতিদিন এমন সময়ে মুন্নু ও তার সহযোগিরা ইসদাইর এলাকায় যায় জসিম-মোহনের কাছ থেকে মাদক সংগ্রহ করতে।

তারা আরও জানান,মাঠের চারপাশে বিভিন্ন মালিকের খালি জমিগুলো বিভিন্ন মানুষের কাছে মোটা অংকের অ্যাডভান্স নিয়ে ভাড়া দিয়ে ঝুটের গোডাউন উঠিয়ে তা মোটা অংকের টাকায় ভাড়া দিচ্ছে মুন্নু। আবার বিভিন্ন অযুহাতে উক্ত ঝুটের

গোডাউনগুলোতে তালা ঝুলিয়ে দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়েও নিচ্ছে সে। বিগত আওয়ামীলীগের শাসনামলে কাইস্যার বাড়ি মাঠ এলাকায় গড়ে উঠা বিভিন্ন ঝুটের গোডাউন থেকে মোটা অংকের টাকা চাদাঁ আদায় করে মাসে ২ লক্ষ টাকা করে দিতো আজমেরী ওসমানের সেকেন্ডহ্যান্ড নাসিরকে। এখনও সেই রুপেই বিভিন্ন গোডাউনের মালিকদের কাছ থেকে নিয়মিতভাবে চাদাঁ আদায় করছেন তিনি বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে। একদিকে মাদকের রমরমা ব্যবসা অপরদিকে চাদাঁবাজির মহোৎসব সব মিলিয়ে মুন্নু ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে স্থানীয় ক্ষুদ্র ঝুট ব্যবসায়ীরা। পাশাপাশি মুন্নু ও তার বাহিনীর বিক্রিত মাদক সেবনে পুরো এলাকার বিভিন্ন বয়সী মানুষ নেশায় আসক্ত হওয়ার পাশপাশি ছিচকে চুরি ও ছিনতাইয়ে অতিষ্ট হয়ে উঠেছে সেখানে বসবাসকারী প্রতিটি পরিবারের সদস্যরা।

কাইস্যার বাড়ি এলাকায় বসবাসকারী সাধারন মানুষ এবং ক্ষুদ্র ঝুট কাপড় ব্যবসায়ীরা মুন্নু ও তার বাহিনীর চাদাঁবাজি ও মাদকের কড়ালগ্রাস থেকে রক্ষা পেতে জেলা পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানা পুলিশের সদয় হস্তক্ষেপ কামনা করছেন।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর