শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ফতুল্লায় বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ জসিম ও মোহন গ্রেপ্তার, আহত দুই এসআইসহ ৩ পুলিশ আমতলীতে অসুস্থ সুমাইয়ার পাশে ‘স্বপ্নছোঁয়া’, দুঃসময়ে সহযোদ্ধারাই বাড়ালেন সহযোগিতার হাত সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা খেলা’ ছেড়ে ‘যুদ্ধের’ ডাক শামীম ওসমানের কবরস্থানের নামকরণ ও জমির মালিকানা নিয়ে কলমাকান্দায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫৬ আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

ফতুল্লায় বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ জসিম ও মোহন গ্রেপ্তার, আহত দুই এসআইসহ ৩ পুলিশ

মো. সোহেল আহমেদ / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকের ছেলে জসিম (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শকসহ তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জসিম ও তার সহযোগী মোহন (২২)কে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা মডেল থানার ইসদাইর নতুন রাস্তার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন,ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. রফিক (বিপিএম), উপ-পরিদর্শক নন্দন কুমার সরকার এবং কনস্টেবল রাসেদুল ইসলাম। তাদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের সঙ্গে গুলিবিনিময়

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে মাদক ব্যবসায়ী রাজ্জাক, তার শ্যালক ইয়াদ আলী ও ছেলে ওয়াসিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে চাষাড়া রেলস্টেশন থেকে ইসদাইর নতুন রাস্তার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছালে রাজ্জাক বাহিনীর সদস্যরা রেললাইনের ওপর থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশের গুলির মুখে ওই দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় জসিম ও মোহনকে আটক করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জামিনে বের হওয়ার পর নজরদারি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাজ্জাক ও তার ছেলে জসিম কারাগার থেকে জামিনে বের হন। জামিনে বের হওয়ার পর তারা ইসদাইর এলাকায় ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে পারে- এমন তথ্যের ভিত্তিতে চাষাড়া রেলস্টেশন ও ইসদাইর নতুন রাস্তা এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়।

আহত এসআই মো. রফিক (বিপিএম) বলেন, দুপুরে তারা খবর পান রাজ্জাকের নেতৃত্বে একটি দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চাষাড়া থেকে ইসদাইর নতুন বাজারের দিকে আসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রেললাইনের ওপর থেকে তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও গুলি চালানো হয়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পুলিশের ৮ রাউন্ড গুলি

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, রাজ্জাক ও তার ছেলে কয়েকদিন আগে জামিনে কারাগার থেকে বের হন। শনিবার দুপুরে রাজ্জাকের নেতৃত্বে একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে ইসদাইর নতুন রাস্তার দিকে আসছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে আট রাউন্ড গুলি ছোড়ে। এতে পুলিশের দুই এসআইসহ তিন সদস্য আহত হন।

ওসি আরও জানান, পরে গুলিবিদ্ধ অবস্থায় রাজ্জাকের ছেলে জসিম ও তার সহযোগী মোহনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর