বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে স্ত্রীকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’ বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ জেনে নিন ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ

বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা

‎ ‎মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (৯ আগস্ট) উপজেলার দিগলাকোনা এলাকায় সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে -২ প্রকল্প।
‎
‎দিবসটি উপলক্ষে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুরা একটি র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্ত ম্রং। প্রধান অতিথি ছিলেন সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশ শেরপুর, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার মাঠকর্মকর্তা অতুল ম্রং এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) সহসভাপতি ফতেমনি সাংমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিবাসী জনগোষ্ঠী ফোরামের সভাপতি জয় দাংগো।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর