শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
লাথির ভিডিও ভাইরাল: বিচার না পেয়ে উল্টো টিসি পেল সেই ৪র্থ শ্রেণির ছাত্রী ফতুল্লায় ১০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ফতুল্লায় ২ শতাংশ জমির জন্য আপন ৩ ভাইয়ের নির্যাতন! বিচার চাইলেন বোন মাজেদা ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে মার্কিন সিনেটর কড়া বার্তা সাংবাদিক নূরে আলমের বই ৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান প্রবাসীদের সাফল্যে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি পাটখাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে সমন্বিত উদ্যোগ জরুরি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফতুল্লায় ২ শতাংশ জমির জন্য আপন ৩ ভাইয়ের নির্যাতন! বিচার চাইলেন বোন মাজেদা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

পৈতৃক সম্পত্তি আত্মসাৎ, উচ্ছেদ চেষ্টা এবং নানাভাবে হুমকি-ধামকি ও মারধরের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। শনিবার (৮ আগস্ট) দুপুরে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের পাওনা জায়গা উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ এলাকার মৃত আব্দুল মজিদের মেয়ে মাজেদা বেগম (৫৪)।

তিনি জানান, তাঁর বাবা মৃত্যুর সময় ১৬ শতাংশ জমি ও বসতবাড়ি রেখে যান। পরবর্তীতে পারিবারিক বণ্টননামা (দলিল নং- ২১৯২, তারিখ: ০৬/০৩/২০২৪ খ্রি.) সূত্রে তিনি বৈধভাবে ২ শতাংশ জমির মালিক হন। কিন্তু পৈতৃক সেই সম্পত্তি থেকে তাঁকে বেআইনিভাবে উচ্ছেদ করতে মরিয়া হয়ে ওঠে তাঁরই আপন তিন ভাই, আনোয়ার হোসেন (৪৯), আবুল হোসেন (৪৫) এবং তোফাজ্জল (৪০)।

মাজেদা বেগম অভিযোগ করে বলেন, নিজের প্রাপ্য অধিকার ও পৈতৃক জমি রক্ষায় তিনি বাধ্য হয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ দেওয়ানী আদালতে বিবাদীদের বিরুদ্ধে মামলা (মামলা নং- ১০০/২০২৬) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। তবে আদালতের তোয়াক্কা না করে অভিযুক্ত তিন ভাই আনোয়ার হোসেন, আবুল হোসেন ও তোফাজ্জল জোরপূর্বক উক্ত বিরোধপূর্ণ জমিতে কাজ চালাতে থাকেন।

ঘটনার বিবরণ দিয়ে তিনি আরও জানান, গত ২৭ জুলাই (২৭/০৭/২০২৬) দুপুর সাড়ে ১২ টার দিকে তার তিন ভাই বেআইনিভাবে উক্ত জমিতে কাজ শুরু করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি প্রদান করেন।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনকে বিষয়টি অবগত করে অভিযুক্ত আনোয়ার হোসেন, আবুল হোসেন ও তোফাজ্জলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিজ জমিতে নিরাপদে বসবাসের অধিকার ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মাজেদা বেগম ও তাঁর পরিবার।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর