বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় এএসআই হামিদ খানকে বহালের দাবিতে ‘জুলাই যোদ্ধাদের’ আবেদন ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি তাঁতী লীগ নেতা ইপু গ্রেপ্তার বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান স্মরণসভায় উত্তেজনা: তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৮-১০ ফতুল্লায় থানার ভেতরে ‘সমঝোতা’ নাকি ‘সালিশ’? প্রশ্নের মুখে পুলিশ কর্মকর্তা আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত পানিবন্দী শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন মেয়র প্রার্থী হাজ্বী রাসেল মাহমুদ ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে কলমাকান্দায় বিএনপির বিজয় র‍্যালি বন্দরে মা ও চার কন্যাকে আটকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান

মশাহিদ আহমদ, মৌলভীবাজার  / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং সরকারি চাকরিতে কোটা সংরক্ষণসহ ৭ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ঘন্টাব্যাপি মানবন্ধন শেষে আজ ৪ আগষ্ট দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন, সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন- উদোচী মৌলভীবাজার জেলা সভাপতি জহর লাল দত্ত, বিভিইআরএস, সিলেট বিভাগ পরিমল সিং বারাইক, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি কান্তি লাল বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক লছমন বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ধ্রæব বাসফোর শাওন, সাংগঠনিক সম্পাদক রতন বাসফোর প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, দেশের পরিচ্ছন্নতা রক্ষা ও জনস্বাস্থ্য সেবায় হরিজন জনগোষ্ঠীর অবদান অত্যন্ত গুরুত্বপ‚র্ণ হলেও তারা এখনও নিরাপদ ও স্থায়ী আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তাই তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও স্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে স্বল্পমেয়াদে ৮০ শতাংশ কোটা সংরক্ষণ, দীর্ঘদিন কর্মরত অস্থায়ী ও দৈনিকভিত্তিক কর্মীদের স্থায়ী নিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সামাজিক বৈষম্য দ‚র করে সমঅধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষিত হরিজন জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে ১ শতাংশ কোটা সংরক্ষণ।স্মারকলিপিতে সরকারের প্রতি হরিজন জনগোষ্ঠীর দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রæত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহŸান জানানো হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর