শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় এএসআই হামিদ খানকে বহালের দাবিতে ‘জুলাই যোদ্ধাদের’ আবেদন

অপরাধ দমনে কৃতিত্ব, সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ওবায়দুল্লাহ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ “জুলাই-২০২৬ মাসের কর্মদক্ষতার স্বীকৃতি”স্বরূপ প্রথমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) এবং পরবর্তীতে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। এই স্বীকৃতি অর্জনের পর এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন তাঁর একার নয়; এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার ফল।

তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এবং শেরপুর পুলিশ ফাঁড়ির সকল সহকর্মীর প্রতি। তাঁদের সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই তাঁকে এই শ্রেষ্ঠত্ব অর্জনে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন। পুলিশি সেবার মানোন্নয়ন, অপরাধ দমন, মামলার নিষ্পত্তি, নিয়মিত গ্রেপ্তার অভিযান এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপ‚র্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননায় ভ‚ষিত করা হয়।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর