শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় এএসআই হামিদ খানকে বহালের দাবিতে ‘জুলাই যোদ্ধাদের’ আবেদন

বকশীগঞ্জে জুলাই ঐক্যের উদ্যোগে বিজয় র‍্যালি, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ

‎মোঃ হারুন অর রশিদ,বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের স্মৃতিবিজড়িত গৌরবময় বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র‍্যালি, আলোচনা সভা ও জুলাইয়ে নিহত-আহত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে জুলাই ঐক্য বকশীগঞ্জ।

‎মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জুলাই ঐক্য বকশীগঞ্জের ব্যানারে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা গার্লস স্কুলের সামনে এসে শেষ হয়।র‍্যালি শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল।

‎গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই ঐক্যের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সভায় বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শেখ হাসিনার একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছিল।

‎বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর