নেত্রকোণার বারহাট্টা উপজেলায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বারহাট্টা উপজেলা পাবলিক হলে বারহাট্টা থানার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

Oplus_131072
নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার, ইভটিজিং, বাল্যবিবাহ এবং অন্যান্য সামাজিক অপরাধের কুফল তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Oplus_131072
বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয় এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং পুলিশের সঙ্গে সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ থেকে অপরাধ নির্মূলে বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করার ওপরও জোর দেওয়া হয়।
সমাবেশে বারহাট্টা থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Oplus_131072