শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

বকশীগঞ্জে জলাবদ্ধ জমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল

মোঃ হারুন অর রশিদ, ​বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভী পাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে। এতে করে এসব জমিতে কোনো ফসল আবাদ করতে না পেরে চরম দুর্ভোগ ও লোকসানের মধ্যে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
‎​

আজ ১ আগস্ট (শনিবার) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পানিবন্দী এসব এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর অভিযোগের কথা সরাসরি শুনেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
‎​

এ সময় তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।” পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
‎​

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আফসার আলী, বকশীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব তানজির সুজন, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদ মেহেদী, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর ওলামা দলের সভাপতি মোঃ আরিফ মিয়া, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, মৎস্যজীবী দলের নেতা আজাদ, সাংবাদিক হায়দার আলী, সাংবাদিক মোঃ মাসুদ এবং সাংবাদিক মোঃ হারুন অর রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর