বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শিক্ষকরা যা শিখায় সেটার সাথে আমাদের বাস্তবতাকে একটা সংযোগ ঘটাতে হবে: আলী নূর খান খালকে পূণ খনন ও খালের দুই পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিবে: শাখাওয়াত হোসেন খান কে-গাতী ইউনিয়নে রাজনীতি ও সামাজিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মজিবুর রহমান বকশীগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার দিল ছাত্রদল আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয়  যুবকের মরদেহ উদ্ধার ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক-শিক্ষা বরখাস্ত: ববি হাজ্জাজ ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

কে-গাতী ইউনিয়নে রাজনীতি ও সামাজিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মজিবুর রহমান

নেত্রকোনা জেলা প্রতিনিধি: মোঃ বাবুল / ৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

নেত্রকোনা সদর উপজেলার ১১ নম্বর কে-গাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বইছে আগাম ভোটের হাওয়া। স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও হরিদাসপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ মজিবুর রহমান। আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

নির্বাচনী মাঠ প্রস্তুত করতে তিনি ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাটে-বাজারে গণসংযোগ শুরু করেছেন। স্থানীয়দের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও উঠান বৈঠকের মাধ্যমে সরকারের নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

এলাকাবাসীর দাবি, মজিবুর রহমান রাজনৈতিক পরিচয়ের বাইরেও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে করোনাকালীন সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগে অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। ফলে ভোটারদের মাঝেও তাকে ঘিরে নতুন এক উদ্দীপনা দেখা যাচ্ছে।

নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে মোঃ মজিবুর রহমান বলেন, পদের চেয়ে মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে মানুষের ভালোবাসা পেয়ে আসছি। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে কে-গাতী ইউনিয়নের সর্বস্তরের মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করব। একটি বৈষম্যহীন, মাদকমুক্ত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে কে-গাতীকে গড়ে তোলাই হবে আমার প্রধান কাজ। আমি ইউনিয়নের সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।

স্থানীয় কয়েকজন প্রবীণ ও তরুণ ভোটারের সঙ্গে কথা বললে তারা জানান, মজিবুর রহমান একজন সুপরিচিত ও সামাজিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি মানুষের সুখে-দুঃখে যুক্ত আছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে পেলে এলাকার ঝুলে থাকা উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর