রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
একটা ফুটওভার ব্রিজ করতে কত বছর ও কত কোটি টাকা দরকার: রুহুল আমিন সিকদার বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন ফতুল্লায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা জসিম গ্রেপ্তার ধর্মের দোহাই দিয়ে বিএনপিকে ঠেকানো যাবে না’ ফতুল্লায় কৃষক দলের সম্মেলনে তুহিন ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫ ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন

মোঃ হারুন অর রশিদ,​বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায় তিন শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।

‎​আজ রবিবার (২৬ জুলাই ২০২৬) দুপুর ২টার দিকে তিনি সরেজমিনে ভুক্তভোগী এলাকায় যান এবং পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন। পরিস্থিতি অনুধাবন করে তিনি তাৎক্ষণিকভাবে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে আটকে থাকা পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।

‎​ঘটনাটি পরিদর্শনের সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

‎​এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম সিদ্দিকী ও কলেজ ছাত্রদলের সভাপতি আখিঁব মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়ামসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
‎​

তাত্ক্ষণিক ড্রেন খনন করে পানি বের করার এমন সামাজিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন ৫ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী অধিবাসীরা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর