মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলমাকান্দায় বালু খেকো সিন্ডিকেটের তাণ্ডব: ভাঙন আতঙ্কে গজারমারিবাসী এরিব্স স্কুলে শাসনের নামে বেত্রাঘাত? শিক্ষক ফারুকের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ আমতলীতে মাছের ঘেরে গাছসহ সড়ক ধস, ঝুঁকিতে আরও ১০০ মিটার গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছাড়াতে ‘নৌবাহিনী কমান্ডার’ পরিচয়ে ফোন বারহাট্টায় ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ফতুল্লায় ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’-এর নতুন কার্যালয় উদ্বোধন ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা: নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ কারা, উঠছে প্রশ্ন কেককেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন দলিল লেখক ও তল্লাশীকারক সমিতি সিদ্ধিরগঞ্জে গণ-অধিকার পরিষদ নেতা ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: নারায়ণগঞ্জে ৫ ভেন্যুতে লড়বে ৯০টি প্রতিষ্ঠান

কমলগঞ্জে জমির অভাবে আটকে আছে ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প

মশাহিদ আহমদ, মৌলভীবাজার / ৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৩টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি পাবলিক টয়লেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ টাকা, ফলে ৩টির মোট ব্যয় ৮১ লাখ টাকা। এর মধ্যে উপজেলা চৌমোহনা ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ২টি পাবলিক টয়লেটের নির্মাণকাজ চলছে।

তবে ভানুগাছ পৌর বাজার এলাকায় উপযুক্ত জমি না থাকায় তৃতীয় পাবলিক টয়লেটের কাজ শুরু করা সম্ভব হয়নি। একই সঙ্গে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ফিক্যাল ¯øাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি) নির্মাণের পরিকল্পনাও ১ একর জমির অভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। ফলে পৌর এলাকার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য শোধনাগার ও জনস্বাস্থ্য উন্নয়নের গুরুত্বপ‚র্ণ প্রকল্পটি অনিশ্চয়তার মুখে রয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও প্রকৌশলী সুজন আহমেদ বলেন, উপজেলা চৌমোহনা ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুটি পাবলিক টয়লেটের কাজ চলছে এবং আগামী এক মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, তৃতীয় পাবলিক টয়লেট এবং এফএসটিপি প্রকল্পের জন্য প্রয়োজনীয় এক একর জমি পাওয়া যাচ্ছে না। জমির ব্যবস্থা করা গেলে দ্রæত সময়ের মধ্যে প্রকল্প ২টির কাজ শুরু করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর