বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কমলগঞ্জে জমির অভাবে আটকে আছে ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩ স্কুলের জমি দখল ও চাঁদা দাবি: এনসিপি নেতা কাফিসহ তিনজনের নামে মামলা বিপদত্তারিনী পূজায় শীষ মহল মন্দিরে জেলা সনাতন পার্টির পরিদর্শন মামলা নিতে আপনাদের অনুমতি লাগবে কেন? ওসি ফতুল্লা পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা: সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, নদীগর্ভে বিলীন বিদ্যালয়ের ভবন শেষ বয়সে অমানবিক কষ্টে জীবন কাটছে বীরাঙ্গনা মনোরানী বেওয়ার, সরকারি সহায়তার আকুতি ​ ফতুল্লায় মধ্যরাতে পুকুরে বিষ! পানিতে ভাসছে আড়াই লাখ টাকার মরা মাছ রক্তাক্ত আর্জেন্টিনার হৃদয়, বিশ্বফুটবলের নতুন রাজা স্পেন!

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Oplus_131072

জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর, বাট্টাজোড় ইউনিয়নের  কুড়িরবিল ও দত্তেরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭টি চায়না দুয়ারি জাল এবং ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে  রাতে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর