বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ ঘুমন্ত শিশুর পা মুচড়ে নির্যাতন, ভাইরাল ভিডিওতে চাচির মুখোশ উন্মোচন প্রশাসনের নাকের ডগায় ফতুল্লায় মিলনের তেল চুরির মহোৎসব, নীরব কর্তৃপক্ষ রথযাত্রা ঘিরে নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ সিদ্ধিরগঞ্জে নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ নিশ্চিত করা হবে ন্যায়বিচার: তথ্য উপদেষ্টা সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ ফতুল্লায় র‍্যাবের ওপর হামলার প্রধান আসামি গিট্টু রিপন কক্সবাজারে গ্রেপ্তার বকশীগঞ্জ মেরুরচর ইউপি নির্বাচন: ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতা জামিউল হক

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

মোঃ হারুন অর রশিদ,​বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মো. সাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পৌর এলাকার গোয়ালগাঁও এলাকায় জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।সাজু মিয়া পৌর এলাকার উত্তর বাজার জেলখানা রোডের বাসিন্দা আশরাফ আলীর ছেলে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে আসছিলেন।

অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর