শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে যৌতুকের বলি সানজিদা? পরিবারের অভিযোগ হত্যা আমতলীতে দুস্থ শিক্ষার্থীদের পাশে স্বপ্নছোঁয়া ও সমাজকল্যাণ সংস্থা শিক্ষকরা যা শিখায় সেটার সাথে আমাদের বাস্তবতাকে একটা সংযোগ ঘটাতে হবে: আলী নূর খান খালকে পূণ খনন ও খালের দুই পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিবে: শাখাওয়াত হোসেন খান কে-গাতী ইউনিয়নে রাজনীতি ও সামাজিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মজিবুর রহমান বকশীগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার দিল ছাত্রদল আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয়  যুবকের মরদেহ উদ্ধার ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস

নারায়ণগঞ্জ জেলা,কে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতার হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা 

মো. সোহেল আহমেদ / ১৮১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলা,কে মাদক, চাঁদাবাজি, ভূমিদসু্যতার হাত থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সিদ্ধিরগঞ্জের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন।

 

মঙ্গলবার (৯জুন) সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন বলেন বিগত ১৫ বছর যাবৎ সিদ্ধিরগঞ্জের খর্দ্দঘোষপাড়ার ১১১ দাগের ৩ একর ৮৬ শতাংশ জমি যা কিনা হিন্দু সম্পত্তি, জামাতের বিডিডিএল নামক একটি কোম্পানী ২০১০ সাল থেকে দখল করে খাওয়ার জন্য চেষ্টা করছে।

 

বিগত ১৫ বছর যাবৎ এই জমিটি জামাত এবং আওয়ামী লীগ দখল করে খাওয়ার চেষ্টা করছে। ২০২২ সালে তারা আমাদের বাড়ি-ঘর ভেঙে শামীম ওসমানের গুন্ডা বাহিনী দিয়ে শাহাজান সাজু, বিডিডিএল কোম্পানী এবং আমাদের সানারপাড়ের ২/৪ জন ভূমিদসু্য এই জায়গা দখল করে খাওয়ার চেষ্টা করছে। ৫ ই আগস্টের পর আমাদের বিএনপির নাম ধারণ করেছে, কিন্তু তারা কখনও বিএনপি করে নাই। তাদেরকে কখনও বিএনপিতে দেখি নাই। তারা মব সৃষ্টি করে আমাদের সানারপাড়ের শিক্ষা কমপেস্নক্স শেখ মর্তুজা আলী উচ্চ বিদ্যালয় সুমন মুন্না নামক বিএনপি নেতা নামধারী জামাতের লোক নিয়ে ধ্বংস করে ফেলেছে। ইউনুছ সরকারের আমলেও তারা এই জায়গা দখলের চেষ্টা করেছিল। আমি এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর