সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে মতির সহযোগী সাদ্দাম সহ সন্ত্রাস-বৈষম্য বিরোধী মামলার ৪ আসামি গ্রেফতার গণ-অধিকার পরিষদ নেতা আরিফ ভূইয়া ও তার দুই ভাইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা আদমজী ইপিজেডের চার জাপানি কোম্পানির উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী ও পাখা বিতরণ স্বপ্নছোঁয়ার উদ্যোগে ‘সমাজ পরিবর্তন আড্ডা’ মাদক, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তরুণদের মাঠে নামার আহ্বান ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মশিউর গ্রেফতার ফতুল্লায় ১৫৫ পিস ইয়াবাসহ ইস্রাফিল গ্রেফতার ফতুল্লায় ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মৌলভীবাজার সড়কে আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে এবং আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে ঝালকাঠির রাজাপুরে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার পপুলার ক্লিনিকের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ অতিক্রম করা এ র‍্যালিতে ২০টির বেশি মোটরসাইকেলে শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরিধান করেন।

পাশাপাশি মোটরসাইকেল, হাতে ও কপালে আর্জেন্টিনার পতাকা ধারণ করে দলের প্রতি নিজেদের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা শহরের সড়কগুলো। র‍্যালিতে অংশ নেওয়া সমর্থক গোলাম মোস্তফা বলেন, “আমরা আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। বিশেষ করে মেসির প্রতি আমাদের আলাদা ভালোবাসা রয়েছে। আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি আমাদের আবেগ ও বিশ্বাসের প্রতীক। আমরা আশা করি, আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনাই শিরোপা জিতবে।”

র‍্যালি দেখতে আসা স্থানীয় দর্শক সোহাগ বলেন, “রাজাপুরে এই প্রথম কোনো দলের সমর্থকদের এত বড় ও সুন্দর আয়োজন দেখলাম। জার্সি ও পতাকা হাতে তাদের উচ্ছ্বাস এবং স্লোগান পুরো শহরকে উৎসবমুখর করে তুলেছিল। সমর্থকদের দাবি, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি গভীর আবেগ থেকেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিশ্বকাপ ও আন্তর্জাতিক ফুটবলকে ঘিরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর