রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা আড়াইহাজারে জাল দলিল সম্পাদন ও খারিজকারীর মহানায়ক মোবারক হোসেন! শিক্ষার্থীদের মাঝে সাবেক কমিশনার হারুন অর রশিদের গাছ বিতরণ উপজেলা প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তা”জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ বকশীগঞ্জে মিডওয়াইফের অবহেলায় নবজাতকের মৃত্যুর  অভিযোগ,  তদন্ত ও শাস্তির দাবি বকশীগঞ্জে নির্বাচনী আমেজ: বাট্টাজোরে মুরাদুজ্জামান মুরাদের গণসংযোগ শুরু আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা নেত্রকোনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মন্টু মেম্বারের বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন রুহুল আমিন সিকদার বকশীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন, দশআনী নদীতে হাজারো দর্শকের ঢল

শিক্ষার্থীদের মাঝে সাবেক কমিশনার হারুন অর রশিদের গাছ বিতরণ

মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বকশীগঞ্জ চরকাউরিয়া খামার পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নিজস্ব উদ্যোগে তিন শতাধিক গাছ বিতরণ করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক কমিশনার
‎মোঃ হারুন অর রশিদ।

‎আজ ১২/০৭/২০২৬ রবিবার দুপুর ২ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই গাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেন।

‎​এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফুরকান ফারাজী, ওলামা দলের প্রস্তাবিত সভাপতি মোঃ আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক’সহ শিক্ষক ও কর্মচারী এবং শিক্ষার্থীদের অভিবাবক বৃন্দ।

‎​শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার সময় সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ বলেন, “পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ উপহার দিতে হলে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে।

তিনি শিক্ষার্থীদেরকে গাছ লাগানোর পাশাপাশি তা যত্ন সহকারে বড় করার পরামর্শ দেন। এধরণের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।

‎​এই গাছ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর