রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ ‘কুখ্যাত ডাকাত’ খোকন চোক্কাসহ ৩ জন গ্রেফতার বন্দরে পূজার মেলায় ৩ যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ ফতুল্লায় ভুল চিকিৎসায় ‘মেডি স্টার’ হাসপাতালে মা ও গর্ভের সন্তানের মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি দেওয়ানগঞ্জ প্রাইভেট কারে মিলল ২১৫ বোতল ভারতীয় মদ, আটক ২ বন্দরে দেশীয় অস্ত্রসহ মামুন ডাকাতের দুই সহযোগী গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে ​মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায়,পুড়িয়ে দেওয়া হলো ‘ফুলের বাগান রেস্টুরেন্ট’ অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই লক্ষীনারায়ণ দুর্গা মন্দিরে বিসর্জন নয়, চলবে নিত্যপূজা: টনি মল্লিক

বকশীগঞ্জে মিডওয়াইফের অবহেলায় নবজাতকের মৃত্যুর  অভিযোগ,  তদন্ত ও শাস্তির দাবি

মোঃ হারুন অর রশিদ, ​বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মিডওয়াইফ নাসরিন জাহান নিলার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নবজাতকের স্বজনরা।

স্বজনদের অভিযোগ, প্রসূতির প্রসবকালীন সময়ে দায়িত্বরত মিডওয়াইফ যথাযথ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় তদারকি করেননি। সময়মতো সঠিক সিদ্ধান্ত ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণে বিলম্ব হওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বজনরা বলেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিডওয়াইফ নাসরিন জাহান নিলার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
‎

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাইল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হলে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর