শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা খেলা’ ছেড়ে ‘যুদ্ধের’ ডাক শামীম ওসমানের কবরস্থানের নামকরণ ও জমির মালিকানা নিয়ে কলমাকান্দায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫৬ আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন রাষ্ট্রপতির দৌড়ে মির্জা ফখরুল, ছাড়লেন মন্ত্রিত্ব ও মহাসচিব পদ বিদ্যুৎ সাশ্রয়ে: রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি

ফতুল্লায় নারী ও শিশু নির্যাতন মামলায় রাসেল গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণের বাইরে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী সুমাইয়া আক্তারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে যৌতুকের দাবিতে নির্যাতন, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-৩০ রুজু করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, বিয়ের পর থেকেই সুমাইয়া আক্তারের কাছে বিদেশে পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। সর্বশেষ গত ৩০ জুন তার বাড়িতে গিয়ে আসামিরা তাকে মারধর, হত্যাচেষ্টাসহ ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন, আবুল কালামের ছেলে মেহেদী (২৬), পিংকি (৩০), ইউসুফ মিয়ার ছেলে রাসেল মিয়া (৪০), রনি (৪৬) এবং আবুল কালাম (৫৫)।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, আদালত প্রাঙ্গণের বাইরে অভিযান চালিয়ে মামলার ৩ নং আসামি রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া রাসেল এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর