মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় গৃহবধূকে কুপিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগে আটক ৪ দেওভোগ মাদ্রাসায় প্রশাসনিক দুর্নীতির অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থী, প্রশ্নের মুখে মুহতামিম ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল সাভারের সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাহিদ ইসলামের বিএনপির আশ্রয়ে ফিরেছেন আওয়ামী দোসর সবুজ” ফের উত্তপ্ত কোতালেরবাগ-হকবাজার এলাকা গাছ সরানো নিয়ে বিরোধ, কসবায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০ বাংলাদেশের ব্রাজিল ভক্তদের উদ্দেশে দূতাবাসের আবেগঘন বার্তা নিকুঞ্জে অভিযানে অর্ধকেজির বেশি হেরোইন উদ্ধার, যুবক আটক টানা বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত বন্দরে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফতুল্লায় গৃহবধূকে কুপিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগে আটক ৪

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক গৃহবধূর ওপর সশস্ত্র হামলা, শ্লীলতাহানি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন ফাতেমা আক্তার (২৬)। এ ঘটনায় ফতুল্লা থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে ।

সোমবার (৬ জুলাই ) রাতে ফতুল্লা মডেল থানার  উপ-পরিদর্শক (এসআই) গাজী শামীম অভিযান চালিয়ে আরিফ (৩০), খলিল (৩৩), রাসেল গিট্টু (২৪), ফজলে রাব্বীকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৪ জুলাই রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা থানাধীন সাইনবোর্ডের শান্তিধারা ১ নম্বর সড়কে আদিল ম্যানেজারের ভাড়া বাসায় এ হামলার ঘটনা ঘটে। পরে আহত ফাতেমা আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে শান্তিধারা ২ নম্বর সড়কের হকার্স মার্কেটের চতুর্থ তলা এবং নতুন হকার্স মার্কেটের আন্ডারগ্রাউন্ডে মাদক বিক্রির সঙ্গে জড়িত। ফাতেমার স্বামী মো. আকাশ (৩৩) একাধিকবার এসব কর্মকাণ্ডে আপত্তি জানালে তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়।  ঘটনার রাতে রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি তাদের বাসায় ঢুকে আকাশের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে ফাতেমা আক্তারের ওপরও হামলা করা হয়।

হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তাঁর ডান হাতের রগ কেটে যায়। এছাড়া মাথা ও পায়ে গুরুতর আঘাত পান তিনি। হামলার একপর্যায়ে তাঁকে শ্লীলতাহানির শিকার হতে হয় ।

হামলাকারীরা ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করে এবং নগদ অর্থেরও ক্ষয়ক্ষতি ঘটায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মানিক (৩২), আরিফ (৩০), খলিল (৩৩), রহমান (২৪), রাসেল গিট্টু (২৪), মাইদুল (২৪), রহমত উল্লাহ (২০) ও ফাহিম (২৮)। তারা সবাই সাইনবোর্ডের শান্তিধারা ২ নম্বর সড়ক হকার্স মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর