বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীকে এলোপাতাড়ি কোপালো ছিনতাইকারীরা, দিনদুপুরে লিংক রোডে আতঙ্ক রণক্ষেত্র নারায়ণগঞ্জ আদালত: পুলিশের হেফাজত থেকে খুনি শরিফকে ছিনিয়ে গণপিটুনি! রাজনীতি থেকে ‘দূরে’ শামীম ওসমান, মাঠে নামতে নারাজ অনুসারীরাও যুবদলের প্রতিবাদ সমাবেশে ইসমাইল খাঁনের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান ভবন নির্মাণে ধীরগতি: মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত বকশীগঞ্জ পৌরসভার ৩০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিয়ে ফেসবুকে ক্ষোভ যুবদল নেতা নূরুল ইসলাম তেলার দীর্ঘ দুই বছর পর চালু হলো ভারতের পর্যটন ভিসা: জেনে নিন নতুন নিয়ম ও আবেদন প্রক্রিয়া মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, নগদ টাকাসহ মালামাল লুটের দাবি আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

ভবন নির্মাণে ধীরগতি: মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত

মোঃ বাবুল, নেত্রকোনা  / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা কারিগরি ও বাণিজ্যিক কলেজের নতুন ভবন নির্মাণ কাজের চরম ধীরগতির কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে শিক্ষার্থীরা আধুনিক ল্যাব, ওয়ার্কশপ এবং পর্যাপ্ত ক্লাসরুমের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে সরকারের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, কলেজটিতে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষকরা নিয়মিত পাঠদান চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। তবে কোথাও কোথাও পর্যাপ্ত ভবন ও ক্লাসরুম না থাকায় শ্রেণী কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেছেন শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় সচেতন মহল।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৪ সালে সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে সুনামের সাথে কলেজটি তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৬ জন স্টাফের মধ্যে ১১ জন এমপিওভুক্ত রয়েছেন। দুটি ট্রেডে মোট ২৩৬ জন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছে।

 

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মদ জানান, “কলেজটিতে নিয়মিত পাঠদান পরিচালিত হলেও নতুন ভবনের নির্মাণ কাজ ঝুলে থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত ভবনটির কাজ শেষ করা জরুরি।

 

অনুসন্ধানে আরও জানা যায়, সংশ্লিষ্ট ঠিকাদার রফিকুল ইসলাম খান পাঠান (চন্দন) মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজের ৪ তলা ভবনের নির্মাণ কাজটি অন্য এক ঠিকাদার রুবেল আহমেদের নিকট হস্তান্তর করেন।

 

এ বিষয়ে এবং ভবনের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে ঠিকাদার রুবেল আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

অবিলম্বে ভবনটির নির্মাণ কাজ শেষ করে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর