রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
দীর্ঘ দুই বছর পর চালু হলো ভারতের পর্যটন ভিসা: জেনে নিন নতুন নিয়ম ও আবেদন প্রক্রিয়া মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, নগদ টাকাসহ মালামাল লুটের দাবি আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত, বনাঞ্চল থেকে মরদেহ উদ্ধার বন্দরে শতবর্ষী পৈত্রিক জমি দখলের চেষ্টা: গভীর রাতে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, এলাকায় উত্তেজনা ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি গাড়ি উদ্ধার বন্দরে সালিশের পরও মেলেনি সমাধান, পাওনা টাকাকে কেন্দ্র করে প্রাণহানি: গ্রেপ্তার ১ মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত লেখাপড়ার পাশাপশি খেলাধুলা করতে হবে :মোস্তফা কামাল নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায়, দায় দল নেবে না: মাশুকুল ইসলাম রাজীব

মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, নগদ টাকাসহ মালামাল লুটের দাবি

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

মৌলভীবাজার সদর উপজেলার হাসানপুর এলাকায় প‚র্ব বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রফিক মিয়া মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত ২৫ জুন-২০২৬ বিকেল প্রায় ৩টার দিকে প‚র্ব শত্রæতার জেরে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে রফিক মিয়ার বাড়িতে প্রবেশ করে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

 

এ সময় একটি ওয়ালটন ফ্রিজ, কাঠের শোকেস, আলনা, মিটসেফসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা ঘরে থাকা নগদ ৪৮ হাজার টাকা, প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা ম‚ল্যের স্বর্ণালঙ্কার এবং অন্যান্য ম‚ল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় বাধা দিতে গেলে রফিক মিয়া (৮০), তার মেয়ে ছফিনা বেগম (২৫) ও রায়না বেগম (১৮) সহ পরিবারের সদস্যদের মারধর করা হয়। এতে তারা আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

 

ভুক্তভোগী রফিক মিয়া অভিযোগে ঘটনার সঙ্গে জড়িত ধনাশ্রী গ্রামের রহমান মিয়া (৫০), মুজিব মিয়া (৪০), রাজিব মিয়া (২৬), রাসেল মিয়া (২০), সাহেল মিয়া (৩০), ইমরান মিয়া (৩০), শাকিল মিয়া (২৫)সহ অজ্ঞাত ২/৩জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার এসআই শাহিন বলেন- সংবাদপ্রাপ্ত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে একটি পরকিয়ার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা। অফিসার ইনচার্জ মহোদয়কে বিষয়টি অবগত করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর