রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত, বনাঞ্চল থেকে মরদেহ উদ্ধার বন্দরে শতবর্ষী পৈত্রিক জমি দখলের চেষ্টা: গভীর রাতে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, এলাকায় উত্তেজনা ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি গাড়ি উদ্ধার বন্দরে সালিশের পরও মেলেনি সমাধান, পাওনা টাকাকে কেন্দ্র করে প্রাণহানি: গ্রেপ্তার ১ মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত লেখাপড়ার পাশাপশি খেলাধুলা করতে হবে :মোস্তফা কামাল নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায়, দায় দল নেবে না: মাশুকুল ইসলাম রাজীব ওসমান হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি আইনি জটিলতায় আটকে আছে ভবন নির্মাণ: চরম ভোগান্তিতে বকশীগঞ্জের ১৩৪ শিক্ষার্থী সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ৫ জন আটক, দেশীয় অস্ত্র জব্দ

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত, বনাঞ্চল থেকে মরদেহ উদ্ধার

মোঃ হারুন অর রশিদ  / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৭০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা সংরক্ষিত বনাঞ্চল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয়নাল আবেদীন উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত অনিস মিয়ার ছেলে এবং জীবিকার তাগিদে দিনমজুরের কাজ করতেন।

স্থানীয় সূত্র ও বন বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার লাকড়ি সংগ্রহের জন্য তিনি বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিট এলাকায় প্রবেশ করেন। সংরক্ষিত বনাঞ্চলের ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলারসংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোর এলাকায় যাওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।

পরদিন সকালে পরিবারের সদস্যরা তার নিখোঁজ হওয়ার বিষয়টি বন বিভাগকে জানালে উদ্ধার তৎপরতা শুরু হয়। বন বিভাগের সদস্যদের সঙ্গে দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি ইলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) যৌথভাবে অভিযান চালায়। পরে দুপুরে বাগিচাটিলা সংরক্ষিত বনাঞ্চল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর