রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা জসিম গ্রেপ্তার ধর্মের দোহাই দিয়ে বিএনপিকে ঠেকানো যাবে না’ ফতুল্লায় কৃষক দলের সম্মেলনে তুহিন ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫ ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ খালেদা জিয়ার সাথে অসদাচরণ: বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন ১৭ পুলিশ কর্মকর্তা

ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, গাঁজার গাছ ও বিদেশি মুদ্রাসহ আটক ৩

মো. সোহেল আহমেদ / ২১৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা, একটি গাঁজার গাছ এবং বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, বুধবার (১১ জুন) রাত ৮টা ১৫ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ফতুল্লা থানার মাসদাইর গুদারাঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসআই (নিরস্ত্র) মো. রফিক, বিপিএম-এর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানের একপর্যায়ে মিস্ত্রিবাগ এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মো. মিলন গাজী (৩০) ও মো. জামান খান (৪৩)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৮০ গ্রাম।

 

পরবর্তীতে একই বাড়িতে অভিযান অব্যাহত রেখে মোসা. মিনু বেগম (৪৫)-কে আটক করা হয়। বাড়ির পেছনের অংশ থেকে প্রায় চার ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।

 

এ ছাড়া তল্লাশিকালে বাড়ির ভেতর থেকে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মালয়েশিয়া ও বাহরাইনের বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও কয়েন জব্দ করা হয়।

 

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর