রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
স্বপ্নছোঁয়ার উদ্যোগে ‘সমাজ পরিবর্তন আড্ডা’ মাদক, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তরুণদের মাঠে নামার আহ্বান ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মশিউর গ্রেফতার ফতুল্লায় ১৫৫ পিস ইয়াবাসহ ইস্রাফিল গ্রেফতার ফতুল্লায় ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মৌলভীবাজার সড়কে আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার কুতুবপুরে মীরুর অপরাধ সাম্রাজ্য টিটুর নিয়ন্ত্রনে! আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার

মো. সোহেল আহমেদ / ৪২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতারণার মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আফরোজা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে আলীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আফরোজা আক্তার আঁখি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ রেললাইন এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে।

মামলার বাদী সাহাদাত হোসেন সেন্টুর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন অভিযুক্ত আখিঁ।

তিনি জানান, আফরোজা আক্তার আঁখি প্রথমে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেন। পরে তাদের সঙ্গে তোলা ছবি বা ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সামাজিক ও পারিবারিক সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ দাবি করতেন। তার দাবি, এই আখিঁ কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছেন।

সাহাদাত হোসেন সেন্টু আরো জানান ,আফরোজা আক্তার আঁখি একাধিকবার ফেসবুকে তাকে স্বামী দাবি করে ছবি প্রকাশ করেন। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে অভিযোগ করেন সেন্টু। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো কার্যকর সমাধান না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

বাদীর ভাষ্য অনুযায়ী, নিজের সামাজিক মর্যাদা ও সম্মান রক্ষার্থে তিনি ২০২৪ সালে আদালতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত আফরোজা আক্তার আঁখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ওই পরোয়ানার ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে আফরোজা আক্তার আঁখিকে গ্রেফতার করে। আদালতে প্রেরণ করেন।

 

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর