মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীর টিএসআই নারায়ণ চন্দ্র জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, পুরস্কার পেলেন পঞ্চমবার আমতলী থানার সাফল্যের স্বীকৃতি, টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন ফতুল্লায় চুনোপুঁটি আসমা গ্রেপ্তার, অধরা মূল হোতা শীর্ষ মাদক সম্রাট মনু সাধু আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ ‘কুখ্যাত ডাকাত’ খোকন চোক্কাসহ ৩ জন গ্রেফতার বন্দরে পূজার মেলায় ৩ যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ ফতুল্লায় ভুল চিকিৎসায় ‘মেডি স্টার’ হাসপাতালে মা ও গর্ভের সন্তানের মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি দেওয়ানগঞ্জ প্রাইভেট কারে মিলল ২১৫ বোতল ভারতীয় মদ, আটক ২ বন্দরে দেশীয় অস্ত্রসহ মামুন ডাকাতের দুই সহযোগী গ্রেফতার, অস্ত্র উদ্ধার

আমতলীর টিএসআই নারায়ণ চন্দ্র জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, পুরস্কার পেলেন পঞ্চমবার

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বরগুনা জেলায় আবারও শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন আমতলী ট্রাফিক জোনের টিএসআই নারায়ণ চন্দ্র হাওলাদার। অবৈধ যানবাহনের বিরুদ্ধে সর্বোচ্চ মামলা দায়ের এবং সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ নিয়ে বরগুনা জেলায় পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে পুরস্কৃত হলেন তিনি।

সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

ট্রাফিক আইন বাস্তবায়ন, অবৈধভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন টিএসআই নারায়ণ চন্দ্র হাওলাদার। তাঁর এ অর্জন পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

জেলায় পঞ্চমবারের মতো এ সম্মাননা অর্জন করায় তাঁর এ সাফল্য আমতলী ট্রাফিক পুলিশের জন্যও গর্বের বিষয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর