মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’ বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ জেনে নিন ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা- ডিসি মো. রায়হান কবির

কুতুবপুরে সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শনে এসপি: মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মো. সোহেল আহমেদ / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এক বাড়িতে ঢুকে ভাঙচুর, নারী লাঞ্ছনা এবং একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম করার নৃশংস ঘটনার স্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান মুন্সী।

 

পরিদর্শনকালে তিনি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন। একই সাথে এই বর্বরোচিত হামলার মূল হোতা সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ফতুল্লা থানা পুলিশকে কঠোর নির্দেশ দেন।

 

অপরাধীদের প্রতি চরম হুঁশিয়ারি

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ জেলা জুড়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ইতিমধ্যেই চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কুতুবপুর এলাকাতেও খুব শীঘ্রই একটি বড় ধরনের সমন্বিত অভিযান চালানো হবে।

 

অপরাধীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে এসপি বলেন:

“এখনো সময় আছে, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের পথ ছেড়ে ভালো পথে ফিরে আসুন। অন্যথায় আপনাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

 

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী , অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল মোঃ শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ,  মোঃ মাহবুব আলম, পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিশ্চিন্তপুরের এই হামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুতই পুরো কুতুবপুর অঞ্চলকে অপরাধমুক্ত করতে অ্যাকশনে নামবে প্রশাসন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর