বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার এক থানায় দুই ওসি! চেয়ার ছাড়ছেন না বিদায়ী কর্মকর্তা গোপনে সেলিম ওসমানের ব্যবসা সামলাচ্ছেন বিএনপি নেতা শকু! চাষাঢ়ায় শুভ দাস হত্যা: আসামির তথ্যে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে বিদেশি পিস্তল উদ্ধার ফতুল্লায় রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ আটক ২ চার-পাঁচ বছরের মধ্যে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা: নৌপরিবহনমন্ত্রী মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোঃ সাইফুল ইসলাম ১১০০ পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের জালে তিন মাদক কারবারি

একটা ফুটওভার ব্রিজ করতে কত বছর ও কত কোটি টাকা দরকার: রুহুল আমিন সিকদার

মো. সোহেল আহমেদ / ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ব্যস্ততম ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় রাস্তা পারাপারের সময় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে নিরাপদ পারাপারের জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেলে স্টেডিয়ামের সামনে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন নামে এক পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি নতুন করে নিরাপদ পারাপারের দাবি জোরালো হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং এরই ধারাবাহিকতায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান বাস্তবায়ন করা হয়নি। তারা জানান, অতীতে একাধিকবার মানববন্ধন, ব্যতিক্রমী ভিক্ষুক মিছিল এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হলেও ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়নি।

সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “মাননীয় ডিসি মহোদয়, একটা ফুটওভার ব্রিজ করতে কত বছর ও কত কোটি টাকা দরকার, যে কারণে এত মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার পরও ফতুল্লা স্টেডিয়ামে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ সম্ভব হচ্ছে না? আজ আবার একজনের প্রাণ ঝরে গেল।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও কর্মজীবী এই সড়ক ব্যবহার করেন। দ্রুতগতির যানবাহনের কারণে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। তাই আর কোনো প্রাণহানির আগেই জরুরি ভিত্তিতে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী। তাদের প্রত্যাশা, আর কোনো প্রাণহানির আগে নিরাপদ পারাপারের স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর