শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মো. সোহেল আহমেদ / ১৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

নির্বাচনি বৈতরণী পার হতে একটি দলকে ইসলামী ব্যাংকের একটি প্রকল্প থেকে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

 

মঙ্গলবার (৯ জুন) সংসদে কার্যপ্রণালী বিধির ৬৮ বিধির আওতায় আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

 

সালাহউদ্দিন আহমেদ বলেন, আরডিএস নামে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প আছে যার মূল লক্ষ্য ৫, ১০ কিংবা ২০ হাজার টাকা ঋণ দেওয়া, এতে নারী গ্রাহকের সংখ্যাই বেশি।

 

মন্ত্রী বলেন, ভোটের আগে ১০ হাজার টাকা করে অনেক নারীকে দেওয়া হয়েছে। এক ভোটারকে জিজ্ঞেস করেছে আমার এক কর্মী, মা আপনি কোথায় ভোট দেবেন। তিনি বলছেন, ‘বাবা কুরআনের দলকে ভোট না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না। ১০ হাজার টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে। আরও ১০ হাজার টাকা পাব’।

 

মন্ত্রী আরও বলেন, এভাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে ২২ হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। ১১ হাজার কোটি টাকা আগে দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য আরও ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এর কোনো হদিস নাইা।

 

এছাড়া একটি শিল্প গ্রুপকে ৭০০ কোটি টাকা এবং আরেকটি গ্রুপকে প্রধান কার্যালয়ের অনুমতি ছাড়াই ৪০ কোটি টাকা লোন দেওয়ার মতো অনিয়ম হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

তিনি জানান, ব্যাংকটিতে কোনো আইন না মেনে প্রায় ৯ হাজার দক্ষ কর্মীকে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এর বিপরীতে ৬ হাজার নতুন নিয়োগ দেওয়া হয়েছে যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে এবং ১৩ হাজার কর্মীকে অনিয়মিতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর