সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় পেপার মিলে দুর্ঘটনায় জাহাঙ্গীরের মৃত্যু বকশীগঞ্জে  গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস বক্তাবলীতে পিংকি-রাসেলের ছাতার নিচে আওয়ামী লীগ! ভাগ বসিয়েছেন বিএনপি নেতারাও অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন ড. ইউনূসের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের ‎বকশীগঞ্জে প্রতিমন্ত্রীকে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির টি-শার্ট উপহার শিক্ষার্থীদের তোলপাড় ও প্রশাসনিক হস্তক্ষেপে শান্ত দেওভোগ মাদ্রাসা: মুহতামিম অপসারিত, শিক্ষকরা বহাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে আমতলীর এলপিজি বাজার, অসহায় ভোক্তারা, নিরব ভূমিকায় প্রশাসন

বক্তাবলীতে পিংকি-রাসেলের ছাতার নিচে আওয়ামী লীগ! ভাগ বসিয়েছেন বিএনপি নেতারাও

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদে সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পতিত আওয়ামী লীগকে গোপনে পুনর্বাসনের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি এবং ইউপি সদস্য রাসেলের সিন্ডিকেটের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একটি প্রভাবশালী চক্রকে পুনরায় সংগঠিত করার পেছনে নেপথ্যে থেকে কাজ করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি ও রাসেল মেম্বার। এই পুনর্বাসন প্রক্রিয়ায় নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে বক্তাবলী ইউনিয়ন বিএনপির একটি সুবিধাবাদী অংশও ওই চক্রের সাথে সমঝোতা করে চলছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি ইউনিয়নে সরকারি চালের কার্ড (ভিজিডি/ভিজিএফ) বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রকৃত দরিদ্র ও দুস্থদের বাদ দিয়ে এই কার্ডগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে বণ্টন করা হয়েছে।

সরকারি চালের সুবিধাভোগীদের তালিকায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল, সাংগঠনিক সম্পাদক হালিম এবং একজন এনসিপি নেতার নাম অন্তর্ভুক্ত রয়েছে। ক্ষমতার পালাবদলের পরও এই ধরণের সুযোগ-সুবিধা বণ্টনে এমন সমঝোতার রাজনীতি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

ইউপি প্রশাসনের এই দলবাজি ও দুর্নীতির কারণে ইউনিয়নের প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষগুলো ন্যায্য সরকারি সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে সাধারণ জনগণের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে বক্তাবলী ইউনিয়ন পরিষদের এই সমস্ত অনিয়ম, চালের কার্ড বিতরণের দুর্নীতি এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন চেষ্টার নেপথ্য নায়কদের খুঁজে বের করতে হবে।

সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে স্থানীয় সচেতন মহল জানান, একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং সরকারি সম্পদ নিয়ে নয়ছয় করা দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর