বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি! নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪ আমরা চাই সিন্ডিকেট বলে কোনো শব্দ যেন না থাকে: খাদ্যমন্ত্রী ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে রিয়াদ মোঃ চৌধুরীর শোক মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানদের ওপর হামলা, শাহজাহান গংয়ের বিরুদ্ধে অভিযোগ ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক, জনতার ইটপাটকেলে ওসি আহত

ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানদের ওপর হামলা, শাহজাহান গংয়ের বিরুদ্ধে অভিযোগ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৯২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী, ছেলে এবং পুত্রবধূকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে শাহজাহান দেওয়ান ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী শামীমা খানম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে গত রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে ফতুল্লার হরিহরপাড়া শীষমহল এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক লাল মিয়া দেওয়ানের ছেলে শাহজাহান দেওয়ানের সাথে শামীমা খানমের বিয়ে হয়। দাম্পত্য জীবনের শুরু থেকেই বিভিন্ন সময় নানা অজুহাতে যৌতুক দাবি করে আসছিলেন শাহজাহান। এছাড়া স্ত্রীর অগোচরে শাহনাজ নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন তিনি। এই দ্বিতীয় বিয়ে এবং যৌতুকের প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরেই স্ত্রী শামীমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন অভিযুক্ত স্বামী।

রবিবার রাতে অভিযুক্ত শাহজাহান দেওয়ান, নাছির, আলকাছ, শাহনাজ আক্তার ও হাবিব কাজীসহ অজ্ঞাতনামা  বেশ কয়েকজন সন্ত্রাসী কায়দায় শামীমা খানমের বাড়িতে প্রবেশ করেন। এ সময় শাহজাহান তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে দ্বিতীয় স্ত্রী শাহনাজকে সেই ঘরে তোলার হুমকি দেওয়া হয়।

শামীমা খানম এর প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে, তার ছেলে মো. রিয়াজ এবং পুত্রবধূ মারিয়া আক্তারকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম হয়। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলার শিকার হওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় আহতরা খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর