শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে মার্কিন সিনেটর কড়া বার্তা সাংবাদিক নূরে আলমের বই ৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান প্রবাসীদের সাফল্যে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি পাটখাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে সমন্বিত উদ্যোগ জরুরি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক

আওয়ামী দোসর জসিম কন্ট্রাকটর জসু গ্রেফতার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩২১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপীসহ নারায়ণগঞ্জের পুলিশের নাশকতা বিরোধী অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী মোঃ জসিমউদ্দিন ওরফে জসু কন্ট্রাকটর।

 

সোমবার ২২ জুন বিকেলে ফতুল্লা মডেল থানা পুলিশ কোতালেরবাগ এলাকা হতে জসিম কন্ট্রাকটরকে গ্রেফতার করে।

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ২৪’র ছাত্র-জনতার আন্দোলন দমাতে সাবেক সাংসদ শামীম ওসমানের নির্দেশে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারন মানুষের উপর নির্বিচারে হামলা চালায় জসিম কন্ট্রাকটরসহ তার সঙ্গীয়রা। সেই ঘটনায় ৫ আগষ্ট পরবর্তী ফতুল্লা মডেল থানা একাধিক বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের পরিবারের পক্ষে মামলা হয়।

 

বৈষম্যবিরোধী কয়েকটি মামলায় আসামী হলেন আওয়ামীলীগ নেতা হাজী মোঃ জসিমউদ্দিন ওরফে জসু কন্ট্রাকটর।

 

মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা হাজী মোঃ জসিমউদ্দিন ওরফে জসিম কন্ট্রাকটরসহ অন্যান্য আসামীদেরকে আদালতে প্রেরন করেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর