শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে মার্কিন সিনেটর কড়া বার্তা সাংবাদিক নূরে আলমের বই ৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান প্রবাসীদের সাফল্যে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি পাটখাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে সমন্বিত উদ্যোগ জরুরি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি,’সামনে আসবি না’ ‘মাইরা ফালামু’

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Oplus_131072

গাজীপুর মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের প্রতি হুমকিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

 

রোববার (২১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর বাসন এলাকার কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

 

ভিডিও ফুটেজে দেখা যায়, ব্যানার হাতে কয়েকজন যুবক মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করে মিছিল থেকে কিছু ব্যক্তিকে উচ্চস্বরে বলতে শোনা যায়— ‘সামনে আসবি না’, ‘মাইরা ফালামু’। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক স্লোগানও দেওয়া হয়।

 

ভিডিওতে আরও দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া এলাকায় শাকিল এন্টারপ্রাইজের সামনে থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল মিছিল শুরু করে। তাদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছাবার্তা এবং দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি উল্লেখ ছিল।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি বাসন থানা এলাকার কলম্বিয়া থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অতিক্রম করে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটি গাছা থানা এলাকায় প্রবেশ করলে সেখানে দায়িত্ব পালনরত এক উপ-পরিদর্শক (এসআই) ও আরও দুই পুলিশ সদস্য পরিস্থিতি পর্যবেক্ষণে ছিলেন।

 

এ সময় মিছিলের সামনের সারি থেকে পুলিশের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ সদস্যরা মিছিলের আরও সামনে অগ্রসর হননি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

 

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

 

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, বাসন থানা এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গাছা থানা সীমানায় প্রবেশ করে। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল।

 

অন্যদিকে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, মিছিলটি বাসন এলাকার শেষ অংশ থেকে শুরু হলেও পুলিশের উদ্দেশে হুমকির অভিযোগের ঘটনাটি গাছা থানা এলাকায় ঘটেছে। কারা মিছিলে অংশ নিয়েছিল এবং ঘটনার সঙ্গে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর