মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণের অভিযোগে কোনো বক্তব্য দেননি বাবর সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ.লীগ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানান ইকবাল হোসেন বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন যানজট নিরসনে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বুড়িগঙ্গায় মিলল নিখোঁজ জাবি শিক্ষার্থীর মরদেহ বেনজীরকে দেশে ফেরাতে সময় বেঁধে দিল আমিরাত নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ শুরু, অংশ নিচ্ছে ৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান

আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ হারুন অর রশিদ  / ৮০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার কম্পেশন প্রকল্প অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শ্রীবরদী উপজেলা আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (TWA)-এর চেয়ারম্যান লেবানুস মারাকের সভাপতিত্বে এবং কাপুম দাংগার সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি অনন্ত ম্রং।

 

এতে উপস্থিত ছিলেন টিডব্লিউএ-এর ঝিনাইগাতী শাখার চেয়ারম্যান নবেশ খকশি, শ্রীবরদী শাখার এলএমসি সভাপতি ব্রতিন কুমার ম্রং, টিডব্লিউএ-এর বকশীগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান ফতে মনি খকশী, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্পের প্রতিনিধি বাধন চিরান, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ দুদু, সাংবাদিক তাসলিম কবীর বাবু এবং বকশীগঞ্জ শাখার মাঠ কর্মকর্তা অতুল ম্রং।

 

অনুষ্ঠানে ঝিনাইগাতী, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

 

ক্যাম্পেইনে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ভূমির মালিকানা, জীবিকা, শিক্ষা, সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠা, নিজস্ব বর্ণমালা সংরক্ষণ ও পুনরুদ্ধার, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। তাদের ভূমি দখল, উচ্ছেদ এবং অধিকারবঞ্চনার ঘটনাগুলো গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

 

বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম। তাই আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা, সম্ভাবনা ও অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়মিতভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ সহজ হবে।

 

অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন মতামত ও সুপারিশ প্রদান করেন।

 

ক্যাম্পেইনটি আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা কমিটি ও টিডব্লিউএ বকশীগঞ্জ,শ্রীবরদী ও ঝিনাইগাতি শাখা। এতে সহযোগিতা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চল, স্যাকিউরস ক্যাথলিক কারিতাস ফ্রান্স এবং ‘আলোক কোরে-২’ প্রকল্প।

 

অনুষ্ঠান শেষে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণমাধ্যমের আরও সক্রিয়, দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়া প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় তাদের অবস্থান, দাবি এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর