শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ভুল চিকিৎসায় ‘মেডি স্টার’ হাসপাতালে মা ও গর্ভের সন্তানের মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি দেওয়ানগঞ্জ প্রাইভেট কারে মিলল ২১৫ বোতল ভারতীয় মদ, আটক ২ বন্দরে দেশীয় অস্ত্রসহ মামুন ডাকাতের দুই সহযোগী গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে ​মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায়,পুড়িয়ে দেওয়া হলো ‘ফুলের বাগান রেস্টুরেন্ট’ অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই লক্ষীনারায়ণ দুর্গা মন্দিরে বিসর্জন নয়, চলবে নিত্যপূজা: টনি মল্লিক আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা! ​ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ: দলিল লেখক ‘লুচ্চা পাভেল’ গ্রেপ্তার

ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি

মো. সোহেল আহমেদ / ১৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি দখলের চেষ্টার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. মেহেদী হাসান রাসেলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সংবাদ প্রকাশ ও ধারণ করা ভিডিও মুছে না ফেললে তাঁকে খুন করে বস্তাবন্দি অবস্থায় বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

এ ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মো. মেহেদী হাসান রাসেল। তিনি সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার এবং চ্যানেল এ-১-এর নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সাংবাদিকের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর দুপুর আনুমানিক ১২টা ১২ মিনিটে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় জমি বেআইনিভাবে দখলের চেষ্টার অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান তিনি ও অন্যান্য সংবাদকর্মী।

এ সময় তাঁরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করেন এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন। পরে সংগৃহীত ভিডিও ও সংবাদ নিজের ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেন রাসেল।

অভিযোগে বলা হয়, সংবাদ প্রকাশের পর অভিযুক্ত আজিমুল ইসলাম রানা (৩২) ও তাঁর সহযোগীরা ক্ষুব্ধ হন। এর জের ধরে শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযুক্তরা ফতুল্লার পিলকুনী এলাকায় সাংবাদিক রাসেলের বাসার সামনে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক রাসেলের দাবি, সংবাদ প্রকাশ এবং ধারণ করা ভিডিও মুছে না ফেললে তাঁকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি নিজের জীবন নিয়ে শঙ্কিত এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।

ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান রাসেল বলেন, সংবাদ প্রকাশের কারণে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকির মুখে পড়তে হয়েছে। বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁর ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সাংবাদিকের অভিযোগের বিষয়ে ফতুল্লা মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর