বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি! নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪ আমরা চাই সিন্ডিকেট বলে কোনো শব্দ যেন না থাকে: খাদ্যমন্ত্রী ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে রিয়াদ মোঃ চৌধুরীর শোক মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানদের ওপর হামলা, শাহজাহান গংয়ের বিরুদ্ধে অভিযোগ ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক, জনতার ইটপাটকেলে ওসি আহত

তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি!

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকার মালিক হলেও সরকার রাজস্ব হতে বঞ্চিত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিগত ১৭ বছরে ধরাকে সরাজ্ঞান করে ছাত্রলীগ নেতা জুয়েল রানা তিতাসের কোন কর্মকর্তা ও বৈধ ঠিকারাদারদের পাত্তা দেয়নি।

বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও ছাত্রলীগ নেতা জুয়েল রানা শিবু মার্কেট, কাঠেরপুল, ওয়াবদারপুর, লামাপাড়া, তক্কার মাঠ, কুতুবপুর, লালখা, হাজিগঞ্জ, নয়ামাটি এলাকায় বিভিন্ন বাসা বাড়ি, শিল্প প্রতিষ্ঠান সংযোগ দেয়।

২০২৪ সালের গনআন্দোলনে ছাত্র-জনতার উপর নারায়ণগঞ্জ জেলার ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী হিমেলের সাথে থেকে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ হামলা চালিয়েছিল।

ইউনুস সরকার ক্ষমতায় আসার পর কিছুদিন নীরব থাকলেও বিএনপি সরকারের কতিপয় নেতাদের ম্যানেজ করে অবৈধ গ্যাস সংযোগ দেয়া অব্যাহত রেখেছে বলে অভিযোগ রয়েছে।

আওয়ামী, ছাত্রলীগের দোসর হওয়া সত্বেও জুয়েল রানার অবাধ চলাচল, অবাধে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করায় বৈধ তিতাসের ঠিকারাদাররা অসন্তোষ প্রকাশ করে বলেন,একজন আওয়ামী লীগের দোসর ও তিতাস গ্যাসের দালাল জুয়েল রানা কি করে প্রকাশ্যে চলাফেরা করছে।

এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

তিতাসের দালাল জুয়েল রানার বাড়ি ফতুল্লার কাঠেরপুল এলাকায়।সে উক্ত এলাকার মৃত হযরত আলীর পুত্র।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর