বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি! নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪ আমরা চাই সিন্ডিকেট বলে কোনো শব্দ যেন না থাকে: খাদ্যমন্ত্রী ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে রিয়াদ মোঃ চৌধুরীর শোক মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানদের ওপর হামলা, শাহজাহান গংয়ের বিরুদ্ধে অভিযোগ ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক, জনতার ইটপাটকেলে ওসি আহত

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, চোর-ডাকাতসহ ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দিনভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ অপারেশন তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনা এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানার নিজ নিজ এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী দুজন, চোর একজন, ডাকাত সাতজন, পরোয়ানাভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে তিনজন রয়েছেন।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, আটজন মাদকসেবী, নিয়মিত মামলার দুই আসামি ও পরোয়ানাভুক্ত দুইজনসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানা পুলিশ দুইজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য, ২১০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, ২৮ জন মাদকসেবী, একজন চোর, পরোয়ানাভুক্ত পাঁচজন, নিয়মিত মামলার দুই আসামি ও অন্যান্য আইনে তিনজনসহ ৪২ জনকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৮ জন মাদকসেবী, দুজন ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত তিনজনসহ ২৩ জনকে গ্রেপ্তার করে। বন্দর থানা পুলিশ ২২ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত চারজনসহ ২৬ জনকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানা পুলিশ দুইজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য, পাঁচ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী, ছয়জন ডাকাত, পরোয়ানাভুক্ত চারজন এবং নিয়মিত মামলার দুই আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজন সদস্য, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ী, আটজন মাদকসেবী এবং নিয়মিত মামলার পাঁচ আসামিসহ ১৮ জনকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সদস্য ও একজন ডাকাতকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, ডাকাত, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর