শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বারহাট্টায় ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ফতুল্লায় ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’-এর নতুন কার্যালয় উদ্বোধন ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা: নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ কারা, উঠছে প্রশ্ন কেককেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন দলিল লেখক ও তল্লাশীকারক সমিতি সিদ্ধিরগঞ্জে গণ-অধিকার পরিষদ নেতা ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: নারায়ণগঞ্জে ৫ ভেন্যুতে লড়বে ৯০টি প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অনুসন্ধানে দুদক: আমলনামা নিয়ে তোলপাড়  চড়া দামে অবৈধ টোল আদায়: নদীপথে নৈরাজ্যের অভিযোগে নৌযান মালিকদের ক্ষোভ মসজিদের কোটি টাকার হিসাব কোথায়? বাবুল-হেনা-রনি চক্র নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সু-সাংবাদিকতায় মুক্তি: -মৃধা বেলাল

বারহাট্টায় ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

মোঃবাবুল, নেত্রকোণা / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তপন সরকারের বিরুদ্ধে ভূমির দাখিলা (চেক) কাটার নামে অতিরিক্ত অর্থ আদায় ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এই বিষয়ে বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক নাগরিক।

​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঘমারা গ্রামের স্থায়ী বাসিন্দা মো. সাইদুল ইসলাম গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে তার দুই চাচা শুক্কুর আলী ও মেহের আলীর পক্ষ হয়ে ভূমির দাখিলা বা চেক কাটার জন্য আসমা ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে তার নির্ধারিত সরকারি ফি ছিল মাত্র ১,৮৯০ টাকা হলেও আসমা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তপন সরকার সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ১,১১০  টাকা দাবি করেন এবং ভুক্তভোগী সাইদুল ইসলামের কাছ থেকে জোরপূর্বক মোট ৩ হাজার টাকা আদায় করেন।

ভুক্তভোগী সাইদুল ইসলাম তার অভিযোগে উল্লেখ করেছেন যে, যখন তিনি নির্ধারিত ফির চেয়ে কেন অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, তার কারণ জানতে চান, তখন নায়েব তপন সরকার তাকে নানাভাবে হয়রানি করেন। কোনো সঠিক উত্তর না দিয়ে তিনি তার সাথে দুর্ব্যবহার করেন এবং তাকে অবজ্ঞা করেন।

অভিযোগে সাইদুল ইসলাম বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারি অফিসে এসে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ দেওয়া এবং উপরন্তু হয়রানির শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। আমি আইনের শাসন ও স্বচ্ছতায় বিশ্বাস করি, তাই এই অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ করেছি।

অভিযোগপত্রে ভুক্তভোগী সাইদুল ইসলাম সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন জানিয়েছেন যে, এ বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক নায়েব তপন সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সাথে, তার কাছ থেকে অন্যায়ভাবে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত পাওয়ারও ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি।

​এই ঘটনার প্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ভূমি অফিসের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই আশা করছেন যে, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীকে শাস্তির আওতায় আনবে এবং সরকারি অফিসে স্বচ্ছতা বজায় রাখবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর