বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কেককেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন দলিল লেখক ও তল্লাশীকারক সমিতি সিদ্ধিরগঞ্জে গণ-অধিকার পরিষদ নেতা ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: নারায়ণগঞ্জে ৫ ভেন্যুতে লড়বে ৯০টি প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অনুসন্ধানে দুদক: আমলনামা নিয়ে তোলপাড়  চড়া দামে অবৈধ টোল আদায়: নদীপথে নৈরাজ্যের অভিযোগে নৌযান মালিকদের ক্ষোভ মসজিদের কোটি টাকার হিসাব কোথায়? বাবুল-হেনা-রনি চক্র নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সু-সাংবাদিকতায় মুক্তি: -মৃধা বেলাল বন্দরে চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আসামি ‘নয়ন গ্রুপ’ প্রধান নয়ন গ্রেফতার ৭ হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সন্ত্রাসী কালাই সবুজ সহযোগীসহ গ্রেফতার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ ইউনিলিভারের

৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: নারায়ণগঞ্জে ৫ ভেন্যুতে লড়বে ৯০টি প্রতিষ্ঠান

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কার্যালয়ে এই প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৯ সেপ্টেম্বর সারাদেশের সঙ্গে একযোগে উদ্বোধন হবে বহুল প্রতীক্ষিত এই ফুটবল টুর্নামেন্টের।
দেশের প্রায় ৫০ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বৃহৎ ফুটবল উৎসবে অংশ নিতে যাচ্ছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে প্রস্তুতি।

সারাদেশের মতো নারায়ণগঞ্জ সদর উপজেলাতেও পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বিভিন্ন পর্বের খেলা। নির্ধারিত ভেন্যুগুলোর মধ্যে রয়েছে ওসমানী পৌর স্টেডিয়াম, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, হাটখোলা উচ্চ বিদ্যালয় মাঠ, চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় মাঠ ও কানাইনগর উচ্চ বিদ্যালয় মাঠ।এই ভেনুগুলোতে খেলবে ৯০ টি স্কুল,মাদ্রাসার ৭৮ টি বালক দল ও ১৬ টি বালিকা দল।

টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মাঠের প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়, খেলোয়াড়দের অংশগ্রহণ এবং ভেন্যুভিত্তিক দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাশি, এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ বিজন কুমার, পাঁচটি ভেন্যুর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা।

সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ তাদের প্রতিভা বিকাশের একটি বড় সুযোগ। সদর উপজেলায় টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, “খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই টুর্নামেন্টের প্রতিটি ধাপ যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রস্তুতি সভায় সংশ্লিষ্টরা টুর্নামেন্টের সফল বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর