রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ আমতলীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ৮ বছরের এলমা সাহেব আলীকে গুলি করে হত্যা প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে জোড়া খুন, স্ত্রীকে গলা কেটে হত্যা, পালানোর বদলে ৯৯৯-এ ফোন স্বামীর! বন্দরে শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শনে মন্ত্রী, অনিয়মের দায়ে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল নবীগঞ্জে স্কুল শিক্ষিকার ফ্ল্যাটে মিনি পতিতালয় ও মাদকের কারবার: দুই নারীসহ ৩ জন আটক মমিনের ওপর হামলার প্রতিবাদে কে-গাতী ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম আমতলীতে ইউপি কর্মকর্তার পকেটে রাজস্বের লাখ লাখ টাকা! মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১৫৮৫

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সেপ্টেম্বর মাসের নতুন এই মূল্য ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। পূর্বে এই সমমানের সিলিন্ডারের খুচরা মূল্য ছিল ১ হাজার ৫৯৮ টাকা। কমিশনের নির্দেশনা অনুযায়ী, নতুন নির্ধারিত এই দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য হ্রাস-বৃদ্ধি, পরিবহন খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে বিইআরসি নতুন দাম নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশীয় বাজারে ভোক্তা পর্যায় পর্যন্ত এই দাম পুনর্নির্ধারণ করা হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর