রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন মাদক ও অপরাধ দমনে বন্দরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪ ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত এমপি পুত্র আশা সহ ৮জনের নাম উল্লেখ করে এসপির কাছে অভিযোগ তৃণমূলের ঐক্যই শক্তি: কে গাতিতে বিএনপি ও কৃষক দলের কর্মী সম্মেলনে সালাহ উদ্দিন মিলকি ফতুল্লা থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে জমা পড়া অভিযোগ ভুয়া ও সাজানো: রুবেল হোসেন জলাবদ্ধ সেহাচরে ডেঙ্গু প্রতিরোধে ডিসি, ক্ষুব্ধ স্থানীয়রা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায়  বিএনপির বিক্ষোভ মিছিল জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন মঞ্চে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন ঝরা বক্তৃতা, আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস!

বিশ্ব পরিবেশ দিবসে আন্তর্জাতিক সম্মান অর্জন করলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশী-কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। তাঁর নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আফটার আস’ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া (এসএসএফএফ অ্যান্ড এশিয়া) ২০২৬-এ পরিবেশবিষয়ক বিশেষ সম্মাননা ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার’স অ্যাওয়ার্ড লাভ করেছে।

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম ঘোষণা করে। আন্তর্জাতিক এই অর্জনে গর্বিত নারায়ণগঞ্জের সোনারগাঁবাসী, কারণ ওয়াহিদ ইবনে রেজা এই অঞ্চলেরই সন্তান। তিনি সোনারগাঁয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পুত্র।

 

বর্তমানে কানাডায় বসবাসরত ওয়াহিদ দীর্ঘদিন ধরে ভিএফএক্স ও অ্যানিমেশন শিল্পে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। তাঁর নতুন চলচ্চিত্র ‘আফটার আস’ পরিবেশ সংকট ও প্রকৃতির ভবিষ্যৎ নিয়ে একটি গভীর ও চিন্তাশীল বার্তা তুলে ধরেছে।

 

ন্যাশনাল ফিল্ম বোর্ড অব কানাডার প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে মানুষের অনুপস্থিত এক পৃথিবীর কাহিনি দেখানো হয়েছে। সেখানে একটি নেকড়ে ও একটি উলভারিন প্রকৃতির নতুন বাস্তবতায় নিজেদের অস্তিত্ব ও সহাবস্থানের পথ খুঁজে বেড়ায়। গল্পের মাধ্যমে প্রকৃতির পুনর্জাগরণ এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

 

চলচ্চিত্রটির প্রশংসা করে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিরোতাকা ইশিহারা বলেন, ধ্বংসের পরও প্রকৃতির পুনরুদ্ধার ক্ষমতা এবং প্রাণিজগতের দৃষ্টিকোণ থেকে পরিবেশের সঙ্গে সহাবস্থানের বিষয়টি চলচ্চিত্রটিতে অত্যন্ত সৃজনশীল ও শক্তিশালীভাবে উপস্থাপিত হয়েছে।

 

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়াহিদ ইবনে রেজা উৎসব আয়োজক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়াই তাঁর এই কাজের অন্যতম উদ্দেশ্য। নিজের সাড়ে পাঁচ বছর বয়সী কন্যা সামারা ওয়াহিদের প্রতি উৎসর্গ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনের শিশুদের জন্য আরও সুন্দর ও নিরাপদ পৃথিবী রেখে যেতে সবাই সম্মিলিতভাবে কাজ করবে।

 

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘আফটার আস’ আগামী ৩০ জুন পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর