সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় “ফতুল্লায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন গ্রেফতার” সজীব আটকের পর এমপি আলামিনের ফেসবুক প্রতিক্রিয়া চাদাঁবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি পুত্র সজীব চাঁদাবাজির অভিযোগে: ডিবি হেফাজতে এমপি-পুত্র যুবদল নেতা সজীব দুনিয়ার সকল বর্ডার- মানবতার বিরুদ্ধে কারাগার: আল্লামা ইমাম হায়াত নারায়ণগঞ্জকে মাদক, চাঁদাবাজি ও ভ‚মিদস্যুমুক্ত করতে অবস্থান কর্মসূচি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে অভিভাবক মতবিনিময় সভা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি,’সামনে আসবি না’ ‘মাইরা ফালামু’ মৌলভীবাজারে পূর্ব বিরোধের জেরে হামলা : আহত-৩

দুনিয়ার সকল বর্ডার- মানবতার বিরুদ্ধে কারাগার: আল্লামা ইমাম হায়াত

মঈনউদ্দিন, চট্টগ্রাম / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন

বর্তমান বিশ্বের রাজনৈতিক কাঠামো সম্পর্কে মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক প্রসঙ্গে বলেন, বর্তমান বিশ্বের রাজনৈতিক কাঠামো মানবতাভিত্তিক নয় মানবতাবিরুদ্ধ। জীবনের স্বাধীনতায় বিশ্বাস করলে কোনো বর্ডার সমর্থন করা যায় না। জীবন ও দুনিয়া বর্ডার ভিত্তিক নয়। বর্ডার আল্লাহতাআলা দেন নি।

 

আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবজীবনকে সকল বাতিল জালিম অপশক্তির রুদ্ধতা বর্ডার থেকে মুক্তির পথ মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত দান করেছেন।

 

আল্লামা ইমাম হায়াত বলেন,বর্ডার সত্য জ্ঞান জীবন ও সম্পদের প্রাকৃতিক মুক্ত প্রবাহ রুদ্ধ করে মানবতার সংকট তৈরি করে জীবনকে ধ্বংস করে। বর্ডার প্রাকৃতিক নয় অপশক্তির কাঠামো। বর্ডারের মূলে আছে জীবনবিরোধী বস্তুবাদি জাতীয়তাবাদ। বর্ডারের পিছনে আছে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়াত। বর্ডার সত্য ও মানবতার বিরুদ্ধে সর্বনিকৃষ্ট অপরাধ। বর্ডারকে স্বাধীনতা মনে করা মিথ্যা ও ধোকা। বর্ডার মানেই শিকল, বর্ডার মানেই জীবনের পরাধীনতা। বর্ডার জীবনের সত্য অস্বীকার ও মানবাধিকার অস্বীকারের চূড়ান্ত কাঠামো।

 

তিনি বলেন, জীবনের সত্য এই যে জীবন বস্তুর উর্ধে, জীবন গন্ডীর উর্ধে, জীবন কেবল জীবনের স্রষ্টা দয়াময় আল্লাহতাআলার নামে, জীবনের সকল আলোর মূল উৎস আল্লাহতাআলার প্রত্যক্ষ আলো আল্লাহতাআলার রাসুল প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহতাআলা ও তাঁর হাবীব প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব মানুষকে বিশ্ব নাগরিক হিসেবে দুনিয়ার সব সম্পদের মালিক হিসেবে সৃষ্টি করেছেন। ঈমানের নীতি ও জীবনের নীতি এই যে দুনিয়া সবার সব মানুষের।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর