মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ আটক ২ চার-পাঁচ বছরের মধ্যে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা: নৌপরিবহনমন্ত্রী মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোঃ সাইফুল ইসলাম ১১০০ পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের জালে তিন মাদক কারবারি এমপির ‘পিএস’-এর নাম ভাঙিয়ে ডিপো দখলের চেষ্টা, সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ রাশেদ গ্রেপ্তার আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ স্কুলছাত্রী আফরা হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর লাশ দাফনে পুলিশ-নেতাদের ‘আপস’ তানজিলা মৃত্যুর আসল সত্য আড়ালে? ‎বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক প্রদান

এনসিপি ইনসাফ ও হাদি হত্যার বিচারের পক্ষে লড়ে যাচ্ছে: কাফি

কামাল হোসেন খান / ৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একদল সৎ মানুষ দেশের সংস্কার, ইনসাফ প্রতিষ্ঠা এবং হাদি হত্যার বিচারের দাবিতে অবিচল লড়াই চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেছেন তিনি।

নুরুজ্জামান কাফি বলেন, এনসিপিতে হাসনাত আব্দুল্লাহর মতো সাহসী কণ্ঠস্বর আছে, যাকে দেশের মানুষ গ্রহণ করেছে। তারা কেবল ক্ষমতার জন্য নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় কাজ করছে।

কাফি বলেন, শহীদ হাদির মতো যারা জীবন দিয়েছেন, তাদের হত্যার বিচার নিশ্চিত করা এনসিপির অন্যতম প্রধান লক্ষ্য। অন্য দলগুলো যখন এই বিচার নিয়ে নির্লিপ্ত, তখন এনসিপিই এই দাবিকে জোরালোভাবে রাজপথে তুলে ধরছে। এই আদর্শের কারণেই তিনি দলটিতে যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে প্রকৃত ইনসাফ কায়েম করতে চায় এনসিপি। তারা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকারের কথা বলে। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি এই দলের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর