সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড, কঠোর অবস্থানে প্রশাসন আড়াইহাজারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়; স্বামী কারাগারে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: মামুন মাহমুদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, বাড়ছে প্রাণহানি সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ পেনশনের জন্য হয়রানি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ: দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৌলভীবাজারে কমলগঞ্জে ব্র্যাকের প্রশিক্ষণ, স্বপ্নসারথিদের হাঁস-মুরগি পালনে দক্ষতা বৃদ্ধি নতুনধারার-মাসব্যাপী-ডেঙ্গুরোধ-অভিযান বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান “You run away, we are coming.”

পর্যটন খাতে ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ‘সুফি নাইটস ও ডিনার’ আয়োজন

মো. সোহেল আহমেদ / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

রাজধানীতে আয়োজিত এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের পর্যটন খাতকে আরও গতিশীল, সমন্বিত ও ভবিষ্যতমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল ‘টোয়াব অগ্রগামী ঐক্যজোট’।

শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় “সুফি নাইটস ও ডিনার” শীর্ষক এই বিশেষ আয়োজন। সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে টোয়াবের সদস্য, পর্যটন শিল্পের উদ্যোক্তা, সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজনদের উপস্থিতিতে গড়ে ওঠে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশ।

অনুষ্ঠানজুড়ে ছিল সুফি সংগীত পরিবেশনা, অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা, সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় এবং নৈশভোজের আয়োজন। আয়োজকদের মতে, এটি কেবল সামাজিক সম্প্রীতির একটি আয়োজন ছিল না; বরং পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগকে শক্তিশালী করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

আসন্ন টোয়াব নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে পর্যটন খাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজন অভিজ্ঞ নেতৃত্ব, কার্যকর পরিকল্পনা এবং অংশীজনদের সমন্বিত উদ্যোগ।

অনুষ্ঠানে উপস্থিত প্যানেল প্রধান ও প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. তাসলিম আমিন শোভন বলেন, বাংলাদেশের পর্যটন খাত এখন সম্ভাবনার গুরুত্বপূর্ণ এক সময়ে দাঁড়িয়ে আছে। এই খাতকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে স্বচ্ছ নেতৃত্ব, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাদারিত্বের বিকল্প নেই।

টোয়াব অগ্রগামী ঐক্যজোটের পক্ষ থেকে জানানো হয়, তারা পর্যটন শিল্পে উন্নয়নমুখী পরিকল্পনা, অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে নতুন ধারা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আয়োজকরা আরও বলেন, ভিন্নমত ও প্রতিযোগিতার সীমা ছাড়িয়ে দেশের পর্যটন শিল্পের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেই বার্তাই এই আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোয়াবের সাবেক সভাপতি ও গ্যালাক্সি বাংলাদেশের গ্রুপ চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ও ইনোগ্লোবের চেয়ারম্যান ফরিদুল হক, বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ, ট্রাভেল ক্যানভাসের প্রধান সম্পাদক সৈয়দ গোলাম কাদির এবং বোটোয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রেজাউল একরাম (রাজু)। এছাড়াও পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও টোয়াব সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও ট্রাভেলবাংলা ডটকমের প্রধান সম্পাদক প্রণব সাহা। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী ও বোটফ সভাপতি চৌধুরী হাসানুজ্জামান রনি এবং উপ-সমন্বয়কারী ও বাংলাদেশ ভ্যাকেশন-এর সিইও আবদুল্লাহ আল কাফি।

অনুষ্ঠানের সমাপ্তিতে আয়োজকরা উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও অগ্রযাত্রায় সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর