শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন মাদক ও অপরাধ দমনে বন্দরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪ ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত এমপি পুত্র আশা সহ ৮জনের নাম উল্লেখ করে এসপির কাছে অভিযোগ তৃণমূলের ঐক্যই শক্তি: কে গাতিতে বিএনপি ও কৃষক দলের কর্মী সম্মেলনে সালাহ উদ্দিন মিলকি ফতুল্লা থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে জমা পড়া অভিযোগ ভুয়া ও সাজানো: রুবেল হোসেন জলাবদ্ধ সেহাচরে ডেঙ্গু প্রতিরোধে ডিসি, ক্ষুব্ধ স্থানীয়রা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায়  বিএনপির বিক্ষোভ মিছিল জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন মঞ্চে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন ঝরা বক্তৃতা, আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস!

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

মো. সোহেল আহমেদ / ১২০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ এই অভিযান পরিচালনা করেছে।

 

রবিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পরে জাতীয় সংসদেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদের অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি জানান, আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।

 

এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন। আদালতের বিচারক মো. জাকির হোসেন ওই আদেশ প্রদান করেন।

 

দুদকের অভিযোগ অনুযায়ী, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে এ অভিযোগে তার স্ত্রী ও দুই কন্যাসহ পৃথক চারটি মামলা দায়ের করা হয়।

 

মামলার নথিতে উল্লেখ করা হয়, পরিবারের বিরুদ্ধে মোট ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তদন্তের ধারাবাহিকতায় পরবর্তীতে আন্তর্জাতিক আইনি সহায়তা চাওয়া হলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের প্রক্রিয়া এগিয়ে যায়।

 

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন।

 

তবে মামলার বিচারিক প্রক্রিয়া এখনো চলমান এবং আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযোগগুলো বিচারাধীন হিসেবে বিবেচিত হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর