নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. শরীফ হোসেন (৩০)। তিনি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১০ জুন) দিনব্যাপী অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি কড়ই এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, শরীফ হোসেন স্থানীয় জালকুড়ি নাইতারপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করতেন।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি নিয়মিত মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।